হৃদয় আমার প্রকাশ হল , পূজা ২০৮ | Hridoy amar prokash holo

হৃদয় আমার প্রকাশ হল , পূজা ২০৮ | Hridoy amar prokash holo  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

 

হৃদয় আমার প্রকাশ হল , পূজা ২০৮ | Hridoy amar prokash holo

রাগ: পিলু

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ অগাস্ট, ১৯১৪

হৃদয় আমার প্রকাশ হল:

 

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।

বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥

এই-যে আলোর আকুলতা আমারি এ আপন কথা–

ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥

বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;

জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।

আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে–

সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।

সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়।

মন্তব্য করুন