আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আগন্তুক কবিতা – Agontuk Kobita – রবীন্দ্রনাথ ঠাকুর [ মানসী কাব্যগ্রন্থ ]

Table of Content

আগন্তুক কবিতা [ agantuk kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী কাব্যগ্রন্থের অংশ। এই একই তথা আগন্তুক নামে পরিশেষ কাব্যগ্রন্থ তে একটি কবিতা আছে,

AmarRabindranath.com Logo 252x68 px White আগন্তুক কবিতা - Agontuk Kobita - রবীন্দ্রনাথ ঠাকুর [ মানসী কাব্যগ্রন্থ ]

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ আগন্তুক

আগন্তুক কবিতা – Agontuk Kobita – রবীন্দ্রনাথ ঠাকুর [ মানসী কাব্যগ্রন্থ ]

 

ওগো সুখী প্রাণ, তোমাদের এই

     ভব-উৎসব-ঘরে

অচেনা অজানা পাগল অতিথি

     এসেছিল ক্ষণতরে।

ক্ষণেকের তরে বিস্ময়-ভরে

     চেয়েছিল চারি দিকে

বেদনা-বাসনা-ব্যাকুলতা-ভরা

     তৃষাতুর অনিমিখে।

উৎসববেশ ছিল না তাহার,

     কন্ঠে ছিল না মালা,

কেশপাশ দিয়ে বাহিরিতেছিল

     দীপ্ত অনলজ্বালা।

তোমাদের হাসি তোমাদের গান

     থেমে গেল তারে দেখে,

শুধালে না কেহ পরিচয় তার,

     বসালে না কেহ ডেকে।

কী বলিতে গিয়ে বলিল না আর,

     দাঁড়ায়ে রহিল দ্বারে–

দীপালোক হতে বাহিরিয়া গেল

     বাহির-অন্ধকারে।

তার পরে কেহ জান কি তোমরা

     কী হইল তার শেষে?

কোন্‌ দেশ হতে এসে চলে গেল

     কোন্‌ গৃহহীন দেশে!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত