চিত্রা কবিতা [ chitra kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা–কাব্যগ্রন্থের অংশ ।
কাব্যগ্রন্থের নামঃ চিত্রা
কবিতার নামঃ চিত্রা
চিত্রা কবিতা । chitra kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
জগতের মাঝে কত বিচিত্র তুমি হে
তুমি বিচিত্ররূপিণী।
অযুত আলোকে ঝলসিছ নীল গগনে,
আকুল পুলকে উলসিছ ফুলকাননে,
দ্যুলোকে ভূলোকে বিলসিছ চলচরণে,
তুমি চঞ্চলগামিনী।
মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে,
অলকগন্ধ উড়িছে মন্দ বাতাসে,
মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে
কত মঞ্জুল রাগিণী।
কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত
কত যে ছন্দে কত সংগীতে রটিত
কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত
তব অসংখ্য কাহিনী।
জগতের মাঝে কত বিচিত্র তুমি হে
তুমি বিচিত্ররূপিণী।
অন্তরমাঝে শুধু তুমি একা একাকী
তুমি অন্তরব্যাপিনী।
একটি স্বপ্ন মুগ্ধ সজল নয়নে,
একটি পদ্ম হৃদয়বৃন্তশয়নে,
একটি চন্দ্র অসীম চিত্তগগনে–
চারি দিকে চিরযামিনী।
অকূল শান্তি সেথায় বিপুল বিরতি,
একটি ভক্ত করিছে নিত্য আরতি,
নাহি কাল দেশ, তুমি অনিমেষ মুরতি–
তুমি অচপলদামিনী।
ধীর গম্ভীর গভীর মৌনমহিমা,
স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ননীলিমা
স্থির হাসিখানি উষালোকসম অসীমা,
অয়ি প্রশান্তহাসিনী।
অন্তরমাঝে তুমি শুধু একা একাকী
তুমি অন্তরবাসিনী।

![বস্ত্রহরণ bastrahoron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বস্ত্রহরণ bastrahoron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বস্ত্রহরণ-bastrahoron-কবিতা--1024x536.gif)





![পত্রপুট কাব্যগ্রন্থের ‘বসেছি অপরাহ্নে পারের খেয়াঘাটে’ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর বসেছি অপরাহ্নে পারের খেয়াঘাটে [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/বসেছি-অপরাহ্নে-পারের-খেয়াঘাটে-1024x576.gif)
![বালক balok [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর বালক balok [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/বালক-balok-কবিতা--1024x536.gif)
![চিত্রপটে নিদ্রিতা রমণীর চিত্র citropote nidrita romonir citro [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রপটে নিদ্রিতা রমণীর চিত্র citropote nidrita romonir citro [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চিত্রপটে-নিদ্রিতা-রমণীর-চিত্র-citropote-nidrita-romonir-citro-কবিতা--1024x536.gif)