সারাবেলা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ সারা-বেলা
সারাবেলা sarabela [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
হেলাফেলা সারা-বেলা
এ কী খেলা আপন-সনে!
এই বাতাসে ফুলের বাসে
মুখখানি কার পড়ে মনে!
আঁখির কাছে বেড়ায় ভাসি
কে জানে গো কাহার হাসি!
দুটি ফোঁটা নয়নসলিল
রেখে যায় এই নয়ন কোণে।
কোন্ ছায়াতে কোন্ উদাসী
দূরে বাজায় অলস বাঁশি,
মনে হয় কার মনের বেদন
কেঁদে বেড়ায় বাঁশির গানে।
সারা দিন গাঁথি গান
কারে চাহে, গাহে প্রাণ,
তরুতলের ছায়ার মতন
বসে আছি ফুলবনে।

![প্রেমের সোনা premer sona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের সোনা premer sona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রেমের-সোনা-premer-sona-কবিতা--1024x536.gif)


![সারাবেলা sarabela [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 সারাবেলা sarabela [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সারাবেলা-sarabela-কবিতা--1024x536.gif)

![বিলাপ bilap [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 বিলাপ bilap [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিলাপ-bilap-কবিতা--1024x536.gif)
![তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 তুমি tumi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/তুমি-tumi-কবিতা--1024x536.gif)
![নারিকেল narikel [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর নারিকেল narikel [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নারিকেল-narikel-কবিতা--1024x536.gif)
![সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর সব পেয়েছির দেশ sob peyechhir desh [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সব-পেয়েছির-দেশ-sob-peyechhir-desh-কবিতা--1024x536.gif)
