সতিমির রজনী
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ সতিমির-রজনী
সতিমির রজনী sotimir rajani [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
সতিমির রজনী, সচকিত সজনী
শূন্য নিকুঞ্জ অরণ্য।
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে
বালা বিরহবিষণ্ণ!
নীল আকাশে, তারক ভাসে,
যমুনা গাওত গান,
পাদপ মরমর, নির্ঝর ঝরঝর
কুসুমিত বল্লিবিতান।
তৃষিত নয়ানে, বন-পথ পানে
নিরখে ব্যাকুল বালা,
দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে
গাঁথে বনফুলমালা।
সহসা রাধা চাহল সচকিত
দূরে খেপল মালা,
কহল-সজনি শুন, বাঁশরি বাজে
কুঞ্জে আওল কালা।
চকিত গহন নিশি, দূর দূর দিশি
বাজত বাঁশি সুতানে।
কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা
কল কল কল্লোলগানে।
ভণে ভানু, অব শুন গো কানু
পিয়াসিত গোপিনী প্রাণ।
তোঁহার পীরিত বিমল অমৃতরস
হরষে করবে পান।

![অসম্ভব ছবি osombhob chhobi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর অসম্ভব ছবি osombhob chhobi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অসম্ভব-ছবি-osombhob-chhobi-কবিতা--1024x536.gif)
![মাতাল maataal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর মাতাল maataal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মাতাল-maataal-কবিতা--1024x536.gif)

![সতিমির রজনী sotimir rajani [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 সতিমির রজনী sotimir rajani [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সতিমির-রজনী-sotimir-rajani-কবিতা--1024x536.gif)

![হৃদয়ের গীতধ্বনি hridayer geetidwani[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 হৃদয়ের গীতধ্বনি hridayer geetidwani[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হৃদয়ের-গীতধ্বনি-hridayer-geetidwani-কবিতা--1024x536.gif)
![গহন কুসুম কুঞ্জ মাঝে gahan kusum kunja majhe [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 গহন কুসুম কুঞ্জ মাঝে gahan kusum kunja majhe [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গহন-কুসুম-কুঞ্জ-মাঝে-gahan-kusum-kunja-majhe-কবিতা--1024x536.gif)



![বাসা basa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বাসা basa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাসা-basa-কবিতা--1024x536.gif)