আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

দায়মোচন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । মহুয়া [ ১৯২৯ ]

Table of Content

দায়মোচন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]

কবিতার শিরোনামঃ দায়মোচন

দায়মোচন daymochon [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

চিরকাল রবে মোর প্রেমের কাঙাল,

          এ কথা বলিতে চাও বোলো।

এই ক্ষণটুকু হোক সেই চিরকাল;

          তার পরে যদি তুমি ভোলো

মনে করাব না আমি শপথ তোমার,

আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার,

যাবার সময় হলে যেয়ো সহজেই,

          আবার আসিতে হয় এসো।

সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই,

          তবু ভালোবাসো যদি বেসো।

বন্ধু, তোমার পথ সম্মুখে জানি,

          পশ্চাতে আমি আছি বাঁধা।

অশ্রুনয়নে বৃথা শিরে কর হানি

          যাত্রায় নাহি দিব বাধা।

আমি তব জীবনের লক্ষ্য তো নহি,

ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহী;

তোমার যা দান তাহা রহিবে নবীন

          আমার স্মৃতির আঁখিজলে,

আমার যা দান সেও জেনো চিরদিন

          রবে তব বিস্মৃতিতলে।

দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে

          যদি কভু চেয়ে দেখ ফিরে

হয়তো দেখিবে আমি শূন্য শয়নে

          নয়ন সিক্ত আঁখিনীরে।

মার্জনা করো যদি পাব তবে বল,

করুণা করিলে নাহি ঘোচে আঁখিজল,

সত্য যা দিয়েছিলে থাক্‌ মোর তাই,

          দিবে লাজ তার বেশি দিলে।

দায়মোচন daymochon [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ বাঁচাতে যদি কোনোমতে চাই

          দুঃখের মূল্য না মিলে।

দুর্বল ম্লান করে নিজ অধিকার

          বরমাল্যের অপমানে।

যে পারে সহজে নিতে যোগ্য সে তার,

          চেয়ে নিতে সে কভু না জানে।

প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাব না ফাঁকি,

সীমারে মানিয়া তার মর্যাদা রাখি,

যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন,

          যা পাই নি বড়ো সেই নয়।

চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন

          চিরবিচ্ছেদ করি জয়।

 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত