বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রধান গায়ক, যিনি তার বহুমাত্রিক কণ্ঠশৈলী, গভীর রাগ-অনুধাবন ও শ্রুতিমধুর উপস্থাপনার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সমানভাবে সমাদৃত। খেয়াল, ঠুমরি, দাদরা, ভজন, রবীন্দ্রসঙ্গীতসহ নানা ধারার গানে তাঁর অসাধারণ পারদর্শিতা তাঁকে বহুজাতিক শ্রোতৃমণ্ডলীর কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে। সঙ্গীত শিক্ষায়ও তাঁর অবদান অনন্য, এবং তিনি বহু প্রতিভাবান শিল্পীকে […]