আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অভ্যুদয় কবিতা | obhyuday kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অভ্যুদয় কবিতাটি [ obhyuday kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

অভ্যুদয় obhyuday

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ অভ্যুদয় obhyuday

অভ্যুদয় কবিতা | obhyuday kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শত শত লোক চলে

                     শত শত পথে।

                তারি মাঝে কোথা কোন্‌ রথে

      সে আসিছে যার আজি নব অভ্যুদয়।

                দিক্‌লক্ষ্মী        গাহিল না জয়;

                     আজও রাজটিকা

                  ললাটে হল না তার লিখা।

                নাই অস্ত্র, নাই সৈন্যদল,

      অস্ফুট তাহার বাণী, কণ্ঠে নাহি বল।

 

                সে কি নিজে জানে

         আসিছে সে কী লাগিয়া,

                আসে কোন্‌খানে!

      যুগের প্রচ্ছন্ন আশা করিছে রচনা

                    তার অভ্যর্থনা

                         কোন্‌ ভবিষ্যতে–

          কোন্‌ অলক্ষিত পথে

                আসিতেছে অর্ঘ্যভার!

          আকাশে ধ্বনিছে বারম্বার–

                    “মুখ তোলো,

                আবরণ খোলো

            হে বিজয়ী, হে নির্ভীক,

                হে মহাপথিক–

      তোমার চরণক্ষেপ পথে পথে দিকে দিকে

                মুক্তির সংকেতচিহ্ন

                         যাক লিখে লিখে।’

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত