আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অস্তমান রবি কবিতা । astoman rabi kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অস্তমান রবি কবিতা [ astoman rabi kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃকড়ি ও কোমল

কবিতার নামঃ অস্তমান-রবি

অস্তমান রবি কবিতা । astoman rabi kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আজ কি তপন তুমি যাবে অস্তাচলে

না শুনে আমার মুখে একটিও গান।

দাঁড়াও গো, বিদায়ের দুটি কথা বলে

আজিকার দিন আমি করি অবসান।

থামো ওই সমুদ্রের প্রান্তরেখা-‘পরে,

মুখে মোর রাখো তব একমাত্র আঁখি।

দিবসের শেষ পলে নিমেষের তরে

তুমি চেয়ে থাকো আর আমি চেয়ে থাকি।

 

 

দুজনের আঁখি-‘পরে সায়াহ্ন-আঁধার

আঁখির পাতার মতো আসুক মুদিয়া,

গভীর তিমিরস্নিগ্ধ শান্তির পাথার

নিবায়ে ফেলুক আজি দুটি দীপ্ত হিয়া।

শেষ গান সাঙ্গ করে থেমে গেছে পাখি,

আমার এ গানখানি ছিল শুধু বাকি॥

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত