আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অ-তিথি otithi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অ-তিথি otithi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]

কবিতার শিরোনামঃঅ-তিথি otithi

অ-তিথি otithi [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ওই শোনো গো, অতিথ বুঝি আজ

            এল আজ।

ওগো বধূ, রাখো তোমার কাজ

            রাখো কাজ।

শুনছ না কি তোমার গৃহদ্বারে

রিনিঠিনি শিকলটি কে নাড়ে,

            এমন ভরা সাঁঝ!

পায়ে পায়ে বাজিয়ো নাকো মল,

ছুটো নাকো চরণ চঞ্চল,

            হঠাৎ পাবে লাজ।

ওই শোনো গো, অতিথ এল আজ

            এল আজ।

ওগো বধূ, রাখো তোমার কাজ

            রাখো কাজ।

নয় গো কভু বাতাস এ নয় নয়

            কভু নয়।

ওগো বধূ, মিছে কিসের ভয়

            মিছে ভয়!

আঁধার কিছু নাইকো আঙিনাতে,

আজকে দেখো ফাগুন-পূর্ণিমাতে

            আকাশ আলোময়।

নাহয় তুমি মাথার ঘোমটা টানি

হাতে নিয়ো ঘরের প্রদীপখানি,

            যদি শঙ্কা হয়।

নয় গো কভু বাতাস এ নয় নয়

            কভু নয়।

ওগো বধূ মিছে কিসের ভয়

            মিছে ভয়!

নাহয় কথা কোয়ো না তার সনে

            পান্থ-সনে।

দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে

            দুয়ার-কোণে।

প্রশ্ন যদি শুধায় কোনো-কিছু

নীরব থেকো মুখটি করে নীচু

            নম্র দু-নয়নে।

কাঁকন যেন ঝংকারে না হাতে,

পথ দেখিয়ে আনবে যবে সাথে

            অতিথিসজ্জনে।

নাহয় কথা কোয়ো না তার সনে

            পান্থ-সনে।

দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে

            দুয়ার-কোণে।

ওগো বধূ, হয় নি তোমার কাজ

            গৃহ-কাজ?

ওই শোনো কে অতিথ এল আজ

            এল আজ।

সাজাও নি কি পূজারতির ডালা?

এখনো কি হয় নি প্রদীপ জ্বালা

            গোষ্ঠগৃহের মাঝ?

অতি যত্নে সীমান্তটি চিরে

সিঁদুর-বিন্দু আঁক নাই কি শিরে?

            হয় নি সন্ধ্যাসাজ?

ওগো বধূ, হয় নি তোমার কাজ

             গৃহ-কাজ?

ওই শোনো কে অতিথ এল আজ

            এল আজ।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত