পবিত্র জীবন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ পবিত্র-জীবন
পবিত্র জীবন pobitro jibon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
মিছে হাসি মিছে বাঁশি মিছে এ যৌবন,
মিছে এই দরশের পরশের খেলা।
চেয়ে দেখো, পবিত্র এ মানবজীবন,
কে ইহারে অকাতরে করে অবহেলা!
ভেসে ভেসে এই মহা চরাচরস্রোতে
কে জানে গো আসিয়াছে কোন্খান হতে,
কোথা হতে নিয়ে এল প্রেমের আভাস,
কোন্ অন্ধকার ভেদি উঠিল আলোতে।
এ নহে খেলার ধন, যৌবনের আশ–
বোলো না ইহার কানে আবেশের বাণী!
নহে নহে এ তোমার বাসনার দাস,
তোমার ক্ষুধার মাঝে আনিয়ো না টানি!
এ তোমার ঈশ্বরের মঙ্গল-আশ্বাস,
স্বর্গের আলোক তব এই মুখখানি।



![পবিত্র জীবন pobitro jibon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 পবিত্র জীবন pobitro jibon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পবিত্র-জীবন-pobitro-jibon-কবিতা--1024x536.gif)

![মরীচিকা marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 মরীচিকা marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মরীচিকা-marichika-কবিতা--1024x536.gif)
![পবিত্র প্রেম pobitro prem [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 পবিত্র প্রেম pobitro prem [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পবিত্র-প্রেম-pobitro-prem-কবিতা--1024x536.gif)



![ছবি ও গান কাব্যগ্রন্থের ‘আদরিণী’ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর আদরিণী adarinee [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আদরিণী-adarinee-কবিতা--1024x536.gif)