আত্ম-অপমান
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ আত্ম অপমান
আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
মোছো তবে অশ্রুজল, চাও হাসিমুখে
বিচিত্র এ জগতের সকলের পানে।
মানে আর অপমানে সুখে আর দুখে
নিখিলের ডেকে লও প্রসন্ন পরানে।
কেহ ভালোবাসে কেহ নাহি ভালোবাসে,
কেহ দূরে যায় কেহ কাছে চলে আসে,
আপনার মাঝে গৃহ পেতে চাও যদি
আপনারে ভুলে তবে থাকো নিরবধি।
ধনীর সন্তান আমি, নহি গো ভিখারি,
হৃদয়ে লুকানো আছে প্রেমের ভাণ্ডার,
আমি ইচ্ছা করি যদি বিলাইতে পারি
গভীর সুখের উৎস হৃদয় আমার।
দুয়ারে দুয়ারে ফিরি মাগি অন্নপান
কেন আমি করি তবে আত্ম অপমান!



![আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আত্ম-অপমান-atmo-opoman-কবিতা--1024x536.gif)

![আত্মাভিমান atmabhiman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 আত্মাভিমান atmabhiman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আত্মাভিমান-atmabhiman-কবিতা--1024x536.gif)
![ক্ষুদ্র আমি khudro ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 ক্ষুদ্র আমি khudro ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ক্ষুদ্র-আমি-khudro-ami-কবিতা--1024x536.gif)

![পত্রপুট কাব্যগ্রন্থের ‘পৃথিবী’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী কবিতা [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Prithibi Kobita by Rabindranath Tagore ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/পৃথিবী-কবিতা-1024x576.gif)
![বালক balak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর বালক balak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/05/বালক-balak-কবিতা--1024x536.gif)