আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

আশীর্বাদ কবিতা মহুয়া কাব্যগ্রন্থ [ Ashirbad Kobita, Parishesh Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

আশীর্বাদ কবিতা মহুয়া কাব্যগ্রন্থ [ Ashirbad Kobita, Parishesh Kabyagrantha ]। আশীর্বাদ কবিতা   কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মহুয়া কাব্যগ্রন্থের অংশ।

আশীর্বাদ ashirbad [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]

কবিতার শিরোনামঃ আশীর্বাদ

আশীর্বাদ কবিতা মহুয়া কাব্যগ্রন্থ [ Ashirbad Kobita, Parishesh Kabyagrantha ]

জ্বলিল অরুণরশ্মি আজি ওই তরুণ প্রভাতে

     হে নবীনা, নবরাগরক্তিম শোভাতে।

          সীমন্তে সিন্দূরবিন্দু তব

          জ্যোতি আজি পেল অভিনব,

চেলাঞ্চলে উদ্ভাসিল অন্তরের দীপ্যমান প্রভা,

শরমের বৃন্তে তুমি আনন্দের বিকশিত জবা।

সাহানা রাগিণীরসে জড়িত আজি এ পুণ্যতিথি,

     তোমার ভুবনে আসে পরম অতিথি।

          আনো আনো মাঙ্গল্যের ভার,

          দাও বধূ, খুলে দাও দ্বার,

তোমার অঙ্গনে হেরো সগৌরবে ওই রথ আসে,

সেই বার্তা আজি বুঝি উদ্‌ঘোষিল আকাশে বাতাসে।

নবীন জীবনে তব নববিশ্ব রচনার ভাষা

     আজি বুঝি পূর্ণ হল লয়ে নব আশা।

          সৃষ্টির সে আনন্দ-উৎসবে

          তব শ্রেষ্ঠধন দিতে হবে,

সেই সৃষ্টিসাধনায় আপনি করিবে আবিষ্কার

তোমার আপনা-মাঝে লুকানো যে ঐশ্বর্যভাণ্ডার।

পথ কে দেখাল এই পথিকেরে তাহা আমি জানি,

     ওই চক্ষুতারা তারে দ্বারে দিল আনি।

          যে সুর নিভৃতে ছিল প্রাণে

          কেমনে তা শুনেছিল কানে,

তোমার হৃদয়কুঞ্জে যে ফুল ছায়ায় ছিল ফুটে

তাহার অমৃতগন্ধ গিয়েছিল বন্ধ তার টুটে।

যদি পারিতাম আজি অলকার দ্বারীরে ভুলায়ে

     হরিয়া অমূল্য মণি অলকেতে দিতাম দুলায়ে।

          তবু মোর মন মোরে কহে

          সে-দান তোমার যোগ্য নহে,

তোমায় কমলবনে দিব আনি রবির প্রসাদ,

তোমার মিলনক্ষণে সঁপিব কবির আশীর্বাদ।

 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত