ক্ষুদ্র আমি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ ক্ষুদ্র-আমি
ক্ষুদ্র আমি khudro ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
বুঝেছি বুঝেছি, সখা, কেন হাহাকার,
আপনার ‘পরে মোর কেন সদা রোষ।
বুঝেছি বিফল কেন জীবন আমার–
আমি আছি তুমি নাই তাই অসন্তোষ।
সকল কাজের মাঝে আমারেই হেরি–
ক্ষুদ্র-আমি জেগে আছে ক্ষুধা লয়ে তার,
শীর্নবাহু-আলিঙ্গনে আমারেই ঘেরি
করিছে আমার হায় অস্থিচর্ম সার।
কোথা নাথ, কোথা তব সুন্দর বদন–
কোথায় তোমার নাথ, বিশ্ব-ঘেরা হাসি।
আমারে কাড়িয়া লও, করো গো গোপন–
আমারে তোমারে মাঝে করো গো উদাসী।
ক্ষুদ্র-আমি করিতেছে বড়ো অহংকার,
ভাঙো নাথ, ভাঙো নাথ, অভিমান তার॥



![ক্ষুদ্র আমি khudro ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 ক্ষুদ্র আমি khudro ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ক্ষুদ্র-আমি-khudro-ami-কবিতা--1024x536.gif)

![আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আত্ম-অপমান-atmo-opoman-কবিতা--1024x536.gif)
![প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রার্থনা-prarthana-কবিতা--1024x536.gif)



