প্রার্থনা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ প্রা’র্থনা
প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি কাছে নাই ব’লে হেরো সখা, তাই
“আমি বড়ো’ “আমি বড়ো’ করিছে সবাই।
সকলেই উঁচু হয়ে দাঁড়ায়ে সমুখে
বলিতেছে, “এ জগতে আর কিছু নাই।’
নাথ, তুমি একবার এসো হাসিমুখে
এরা সবে ম্লান হয়ে লুকাক লজ্জায়–
সুখ দুঃখ টুটে যাক তব মহাসুখে,
যাক আলো অন্ধকার তোমার প্রভায়।
নহিলে ডুবেছি আমি, মরেছি হেথায়,
নহিলে ঘুচে না আর মর্মের ক্রন্দন–
শুষ্ক ধূলি তুলি শুধু সুধাপিপাসায়,
প্রেম ব’লে পরিয়াছি মরণবন্ধন।
কভু পড়ি কভু উঠি, হাসি আর কাঁদি–
খেলাঘর ভেঙে প’ড়ে রচিছে সমাধি।


![পত্রপুট কাব্যগ্রন্থের ‘হেঁকে উঠল ঝড়’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর হেঁকে উঠল ঝড় [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হেঁকে-উঠল-ঝড়-1024x576.gif)

![প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রার্থনা-prarthana-কবিতা--1024x536.gif)

![ক্ষুদ্র আমি khudro ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 ক্ষুদ্র আমি khudro ami [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ক্ষুদ্র-আমি-khudro-ami-কবিতা--1024x536.gif)
![বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাসনার-ফাঁদ-basnar-phad-কবিতা--1024x536.gif)

![রাজার ছেলে ও রাজার মেয়ে rajar chhele o rajar meye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর রাজার ছেলে ও রাজার মেয়ে rajar chhele o rajar meye [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/রাজার-ছেলে-ও-রাজার-মেয়ে-rajar-chhele-o-rajar-meye-কবিতা--1024x536.gif)
![আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর আমি যারে ভালোবাসি সে ছিল ami jare bhalobasi se chhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমি-যারে-ভালোবাসি-সে-ছিল-ami-jare-bhalobasi-se-chhilo-কবিতা--1024x536.gif)