এখন আমার সময় , পূজা ৫৭৭ | Ekhon amar shomoy রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।
এখন আমার সময় , পূজা ৫৭৭ | Ekhon amar shomoy
রাগ: আশাবরী-রামকেলী
তাল: দাদরা-ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ জানুয়ারি, ১৯২৩
এখন আমার সময়:
এখন আমার সময় হল,
যাবার দুয়ার খোলো খোলো ॥
হল দেখা, হল মেলা, আলোছায়ায় হল খেলা–
স্বপন যে সে ভোলো ভোলো ॥
আকাশ ভরে দূরের গানে,
অলখ দেশে হৃদয় টানে।
ওগো সুদূর, ওগো মধুর, পথ বলে দাও পরানবঁধুর–
সব আবরণ তোলো তোলো ॥
১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন।১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তার মৃত্যু হয়
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।


![সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থের বিষ ও সুধা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর বিষ ও সুধা bishh o sudhaa [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিষ-ও-সুধা-bishh-o-sudhaa-কবিতা--1024x536.gif)





![অসম্পূর্ণ সংবাদ কবিতা কণিকা কাব্যগ্রন্থ [ Osompurno Songbad, Khonika Kabyagrantha ] – রবীন্দ্রনাথ ঠাকুর অসম্পূর্ণ সংবাদ কবিতা কণিকা কাব্যগ্রন্থ [ Osompurno Songbad, Khonika Kabyagrantha ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অসম্পূর্ণ-সংবাদ-কবিতা-কণিকা-কাব্যগ্রন্থ-Osompurno-Songbad-Khonika-Kabyagrantha--1024x536.gif)
![আর নহে আর নয় [ পূজা ৩৮৩ ] Ar nohe ar noy আর নহে আর নয় , পূজা ৩৮৩ | Ar nohe ar noy](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/10/আর-নহে-আর-নয়-1024x536.gif)

![দৃষ্টিদান ছোটগল্প, গল্পগুচ্ছ [ drishtidan ] রবীন্দ্রনাথ ঠাকুর দৃষ্টিদান ছোটগল্প, গল্পগুচ্ছ [ drishtidan ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দৃষ্টিদান-ছোটগল্প-1024x536.gif)