আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

২৩২ [ ওগো পড়োশিনি শুনি | প্রেম | Ogo poroshini shuni ]

Table of Content

ওগো পড়োশিনি শুনি [ Ogo poroshini shuni ] গানটি কবি রবিন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্বের ২৩২ নং গান। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন। ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।

 

ওগো পড়োশিনি শুনি , প্রেম ২৩২ | Ogo poroshini shuni

রাগ: মিশ্র কেদারা

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯

২৩২ [ ওগো পড়োশিনি শুনি | প্রেম | Ogo poroshini shuni ]

ওগো পড়োশিনি শুনি:

 

ওগো পড়োশিনি,

শুনি বনপথে সুর মেলে যায় তব কিঙ্কিণী॥

ক্লান্তকূজন দিনশেষে, আম্রশাখে,

আকাশে বাজে তব নীরব রিনিরিনি॥

এই নিকটে থাকা

অতিদূর আবরণে রয়েছে ঢাকা।

যেমন দূরে বাণী আপনহারা গানের সুর,

মাধুরীরহস্যমায়ায় চেনা তোমারে না চিনি॥

 

ওগো পড়োশিনি শুনি পাণ্ডুলিপি:

ওগো পড়োশিনি শুনি পাণ্ডুলিপি

 

ওগো পড়োশিনি শুনি নোটেশন:

ওগো পড়োশিনি শুনি নোটেশন

 

তথ্যানুসন্ধান

ক. রচনাকাল ও স্থান:

১৩৪৫ বঙ্গাব্দের ২৩-২৮ ফাল্গুনে (৭-১২ মার্চ ১৯৩৯ খ্রিষ্টাব্দ) এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৭৭ বৎসর ১০ মাস বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]

খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান -এর প্রেম (প্রেম বৈচিত্র্য-২০২) পর্যায়ের ২৩২ সংখ্যক গান।
স্বরবিতান ষষ্টিতম (৬০) খণ্ডের (মাঘ ১৪১৩ বঙ্গাব্দ) ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৭-৩৮।
পত্রিকা
বিশ্বভারতী পত্রিকা (শ্রাবণ-আশ্বিন ১৩৭৫ বঙ্গাব্দ)।

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি ও স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
[ শৈলজারঞ্জন মজুমদার-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
সুর ও তাল:
স্বরবিতান ষষ্টিতম (৬০) খণ্ডের (মাঘ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।২ মাত্রা ছন্দে চতুর্মাত্রিক তালে নিবদ্ধ।
[চতুর্মাত্রিক তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : ইমনী বিলাবল। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৯]

রাগ : মিশ্র কেদারা-২+২ ছন্দ। তাল: ২+২ ছন্দ [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
রাগ: কেদারা। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]

গ্রহস্বর: সা।
লয়: মধ্য।

Share

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, সংগীতস্রষ্টা, প্রাবন্ধিক, চিত্রকর, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় পরিচিত।রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের পরিধি ছিল ব্যাপক ও বৈচিত্র্যময়। তাঁর জীবদ্দশায় এবং মৃত্যুর অব্যবহিত পরে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস এবং ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন প্রকাশিত হয়। তাঁর ৯৫টি ছোটগল্প *গল্পগুচ্ছ* এবং ১,৯১৫টি গান *গীতবিতান* সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। তাঁর প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনাবলি ৩২ খণ্ডে *রবীন্দ্র রচনাবলী* নামে সংকলিত হয়েছে। তাঁর পত্রসাহিত্যও *চিঠিপত্র* নামে ১৯ খণ্ডে এবং চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংগীতের পাশাপাশি চিত্রকলাতেও তিনি বিশেষ অবদান রাখেন; তাঁর আঁকা ছবির সংখ্যা প্রায় দুই হাজার বলে উল্লেখ করা হয়।রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে *গীতাঞ্জলি* কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় নোবেলজয়ী সাহিত্যিক হিসেবে বিশ্বসাহিত্যে ইতিহাস সৃষ্টি করেন।

https://amarrabindranath.com/

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত