গহির নীদমে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ গহির নীদমে
গহির নীদমে gohir nidome [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
গহির নীদমে বিবশ শ্যাম মম,
অধরে বিকশত হাস,
মধুর বদনমে মধুর ভাব অতি
কিয়ে পায় পরকাশ !
চুম্বনু শত শত চন্দ্র বদন রে,
তবহু ন পুরল আশ,
অতি ধীরে ময় হৃদয়ে রাখনু
নহি নহি মিটল তিয়াষ।
শ্যাম, সুখে তুহু নীদ যাও পহু
মঝু এ প্রেমময় উরসে
অনিমিখ নয়নে সারা রজনী
হেরব মুখ তব হরষে।
শ্যাম, মুখে তব মধুর অধরমে
হাস বিকাশত কায়,
কোন্ স্বপন অব দেখত মাধব,
কহবে কোন্ হমায়!
এ মুখ স্বপনে মৈক কি দেখত
হরষে বিকশত হাসি?
শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব
তুহুক প্রেমঋণ রাশি।
জনম জনম মম প্রাণ পূর্ণ করি
থাক হৃদয় করি আলা,
তুঁহুক পাশ রহি হাসয়ি হাসয়ি
সহব সকল দুখ জ্বালা।
বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি?
শ্যাম ঘুমায় হমারা,
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল, তব
শীতল. জোছন-ধারা!
তারা-মালিনী মধুরা যামিনী
ন যাও ন যাও বালা,
নিরদয় রবি, অব কাহ তু আওলি
আনলি বিরহক জ্বালা!
হমার সারা জীবন জনি ইহ
রজনী রহত সমান, হেরয়ি হেরয়ি শ্যামমুখচ্ছবি
প্রাণ ভইত অবসান। ভানু কহত অব “রবি অতি নিষ্ঠুর,
নলিন-মিলন অভিলাষে
কত শত নারীক মিলন টুটাওত,
ভারত বিরহ-হুতাশে!”

![চুরি-নিবারণ কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Churi Nibaran Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর চুরি-নিবারণ কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Churi Nibaran Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চুরি-নিবারণ-কবিতা-1024x536.gif)


![গহির নীদমে gohir nidome [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 গহির নীদমে gohir nidome [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গহির-নীদমে-gohir-nidome-কবিতা--1024x536.gif)

![ভগ্নহৃদয় একত্রিংশ সর্গ bhagno hriday ekotringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভগ্নহৃদয় একত্রিংশ সর্গ bhagno hriday ekotringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-একত্রিংশ-সর্গ-bhagno-hriday-ekotringso-sorgo-কবিতা--1024x536.gif)
![ভগ্নহৃদয় দ্বাত্রিংশ সর্গ bhagno hriday datringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভগ্নহৃদয় দ্বাত্রিংশ সর্গ bhagno hriday datringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-দ্বাত্রিংশ-সর্গ-bhagno-hriday-datringso-sorgo-কবিতা--1024x536.gif)

![শ্যামলী কাব্যগ্রন্থের কালরাত্রে কবিতা | Kalratri Kobita কালরাত্রে kalratre [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কালরাত্রে-kalratre-কবিতা--1024x576.gif)
![বোরোবুদুর borobudur [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর বোরোবুদুর borobudur [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/বোরোবুদুর-borobudur-কবিতা--1024x536.gif)
![গানের সাজি ganer saji [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর গানের সাজি ganer saji [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গানের-সাজি-ganer-saji-কবিতা--1024x536.gif)