তুমি খুশি থাকো
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯২৫
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
তুমি খুশি থাকো || রবীন্দ্র সঙ্গীত
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে
তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ॥
তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে,
সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ॥
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো–
আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে ॥

![সোনার তরী কাব্যগ্রন্থের ‘হিং টিং ছট্’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর হিং টিং ছট্ [ কাব্যগ্রন্থ : সোনার তরী ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/03/হিং-টিং-ছট্-1024x536.gif)





![বাণীবিনিময় bani binimoy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বাণীবিনিময় bani binimoy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাণীবিনিময়-bani-binimoy-কবিতা--1024x536.gif)
![লীলা কবিতা [ রবীন্দ্রনাথের সকল কাব্যগ্রন্থের লীলা নামের কবিতার সংকলন ] লীলা কবিতা [ রবীন্দ্রনাথের সকল কাব্যগ্রন্থের লীলা নামের কবিতার সংকলন ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/লীলা-কবিতা-1024x536.gif)