মোর স্বপন-তরীর কে , প্রেম ১২৮ | Mor shopon torir ke রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
মোর স্বপন-তরীর কে , প্রেম ১২৮ | Mor shopon torir ke
রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৩১
মোর স্বপন-তরীর কে:
মোর স্বপন-তরীর কে তুই নেয়ে।
লাগল পালে নেশার হাওয়া, পাগল পরান চলে গেয়ে।
আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিয়ে না,
ও তোর সুদূর ঘাটে চল্ রে বেয়ে।
আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক্ পিছে।
তোমারঘোমটা খুলে দাও তোমার নয়ন তুলে চাও,
দাও হাসিতে মোর পরান ছেয়ে॥
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।


![শেষ সপ্তক কাব্যগ্রন্থের ভোরের আলো-আঁধারে কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের আলো আঁধারে bhorer alo adhare [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভোরের-আলো-আঁধারে-bhorer-alo-adhare-কবিতা--1024x536.gif)



![মেঘছায়ে সজল বায়ে - Megh chhaye sajal baye mon amar [ রবীন্দ্রসঙ্গীত, প্রেম ১০৮ ] 2 মেঘছায়ে সজল বায়ে - Megh chhaye sajal baye mon amar [ রবীন্দ্রসঙ্গীত, প্রেম ১০৮ ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/11/মেঘছায়ে-সজল-বায়ে-1024x536.gif)


