দিদি কবিতাটি [ didi kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ দিদি
দিদি কবিতা । didi kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
নদীতীরে মাটি কাটে সাজাইতে পাঁজা
পশ্চিমি মজুর। তাহাদেরি ছোটো মেয়ে
ঘাটে করে আনাগোনা; কত ঘষামাজা
ঘটি বাটি থালা লয়ে, আসে ধেয়ে ধেয়ে
দিবসে শতেক বার; পিত্তলকঙ্কণ
পিতলের থালি-‘পরে বাজে ঠন্ ঠন্;
বড়ো ব্যস্ত সারাদিন, তারি ছোটো ভাই,
নেড়ামাথা, কাদামাখা, গায়ে বস্ত্র নাই,
পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে
বসি থাকে উচ্চ পাড়ে দি-দির আদেশে
স্থিরধৈর্যভরে। ভরা ঘট লয়ে মাথে,
বাম কক্ষে থালি, যায় বালা ডান হাতে
ধরি শিশুকর–জননীর প্রতিনিধি
কর্মভারে-অবনত অতি ছোটো দি-দি।

![উৎসবের দিন utsober dine [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর উৎসবের দিন utsober dine [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/উৎসবের-দিন-utsober-dine-কবিতা--1024x536.gif)






![মানসী ২ manasi 2 [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর মানসী ২ manasi 2 [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মানসী-২-manasi-2-কবিতা--1024x536.gif)

![স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্মৃতি-smriti-কবিতা--1024x536.gif)
