আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নদীযাত্রা কবিতা । nodijatra Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

নদীযাত্রা কবিতা [ nodijatra Kobita ] টি রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থ এর অন্তর্গত। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কবিতার নামঃ নদীযাত্রা

কাব্যগ্রন্থের নামঃচৈতালী

 

নদীযাত্রা কবিতা । nodijatra Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

চলেছে তরণী মোর শান্ত বায়ুভরে।

প্রভাতের শুভ্র মেঘ দিগন্তশিয়রে।

বরষার ভরা নদী তৃপ্ত শিশুপ্রায়

নিস্তরঙ্গ পুষ্ট-অঙ্গ নিঃশব্দে ঘুমায়।

দুই কূলে স্তব্ধ ক্ষেত্র শ্যামশষ্যে ভরা,

আলস্যমন্থর যেন পূর্ণগর্ভা ধরা।

আজি সর্ব জলস্থল কেন এত স্থির?

 

নদীতে না হেরি তরী, জনশূন্য তীর।

পরিপূর্ণ ধরা-মাঝে বসিয়া একাকী

চিরপুরাতন মৃত্যু আজি ম্লান-আঁখি

সেজেছে সুন্দরবেশে, কেশে মেঘভার,

পড়িছে মলিন আলো ললাটে তাহার।

গুঞ্জরিয়া গাহিতেছে সকরুণ তানে,

ভুলায়ে নিতেছে মোর উতলা পরানে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত