আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নব পরিচয় কবিতা | nobo porichoy kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

নব পরিচয় কবিতাটি [ nobo porichoy-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

নব পরিচয় nobo porichoy

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ নব পরিচয় nobo porichoy

 

নব পরিচয় কবিতা | nobo porichoy kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জন্ম মোর বহি যবে

          খেয়ার তরী এল ভবে

                   যে-আমি এল সে-তরীখানি বেয়ে,

ভাবিয়াছিনু বারে বারে

          প্রথম হতে জানি তারে,

                   পরিচিত সে পুরানো সবচেয়ে।

হঠাৎ যবে হেনকালে

          আবেশকুহেলিকাজালে

                   অরুণরেখা ছিদ্র দেয় আনি

          আমার নব পরিচয়

                   চমকি উঠে মনোময়–

                             নূতন সে যে, নূতন তারে জানি।

বসন্তের ভরাস্রোতে

          এসেছিল সে কোথা হতে

                   বহিয়া চিরযৌবনেরই ডালি।

অনন্তের হোমানলে

          যে-যজ্ঞের শিখা জ্বলে,

                   সে-শিখা হতে এনেছে দীপ জ্বালি।

 

মিলিয়া যায় তারই সাথে

          আশ্বিনেরই নবপ্রাতে

                   শিউলিবনে আলোটি     যাহা পড়ে,

শব্দহীন কলরোলে

          সে-নাচ তারই বুকে দোলে

                   যে-নাচ লাগে বৈশাখের ঝড়ে।

এ-সংসারে সব সীমা

          ছাড়ায়ে গেছে যে-মহিমা

                   ব্যাপিয়া আছে অতীতে অনাগতে,

মরণ করি অভিভব

          আছেন চির যে-মানব

                             নিজেরে দেখি সে-পথিকের পথে।

সংসারের ঢেউখেলা

          সহজে করি অবহেলা

                   রাজহংস চলেছে যেন ভেসে–

সিক্ত নাহি করে তারে,

          মুক্ত রাখে পাখাটারে,

                   ঊর্ধ্বশিরে পড়িছে আলো এসে।

          আনন্দিত মন আজি

                   কী সংগীতে উঠে বাজি,

                             বিশ্ববীণা পেয়েছি যেন বুকে।

          সকল লাভ, সকল ক্ষতি,

                   তুচ্ছ আজি হল অতি

                             দুঃখ সুখ ভুলে যাওয়ার সুখে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত