পরিণাম
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ পরি’ণাম
পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ভৈরবী । ঝাঁপতাল
জানি হে, যবে প্রভাত হবে, তোমার কৃপা-তরণী
লইবে মোরে ভব-সাগর-কিনারে।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,
দাঁড়াব আমি তব অমৃত-দুয়ারে।
জানি হে, তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া
রেখেছ মোরে তব অসীম ভুবনে–
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,
জীবন হতে নিয়েছ নবজীবনে।
জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত
শয়ান আছে তব নয়ান-সমুখে–
আমার হাতে তোমার হাত রয়েছে দিন-রজনী
সকল পথে-বিপথে সুখে-অসুখে।
জানি হে জানি, জীবন মম বিফল কভু হবে না,
দিবে না ফেলি বিনাশভয়পাথারে–
এমন দিন আসিবে যবে করুণাভরে আপনি
ফুলের মতো তুলিয়া লবে তাহারে।

![বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে borsha nemechhe prantore [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে borsha nemechhe prantore [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বর্ষা-নেমেছে-প্রান্তরে-অনিমন্ত্রণে-borsha-nemechhe-prantore-কবিতা--1024x536.gif)

![পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পরিণাম-porinam-কবিতা--1024x536.gif)

![কবি kobi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 কবি kobi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কবি-kobi-কবিতা-1-1-1024x536.gif)
![পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পূর্ণকাম-prunokam-কবিতা--1024x536.gif)

![মিলভাঙা milbhanga [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর মিলভাঙা milbhanga [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মিলভাঙা-milbhanga-কবিতা--1024x536.gif)

