পূর্ণকাম
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ পূর্ণকাম
পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
কীর্তনের সুর
সংসারে মন দিয়েছিনু, তুমি
আপনি সে মন নিয়েছ।
সুখ বলে দুখ চেয়েছিনু, তুমি
দুখ বলে সুখ দিয়েছ।
হৃদয় যাহার শতখানে ছিল
শত স্বার্থের সাধনে,
তাহারে কেমনে কুড়ায়ে আনিলে,
বাঁধিলে ভক্তিবাঁধনে!
সুখ সুখ করে দ্বারে দ্বারে মোরে
কত দিকে কত খোঁজালে!
তুমি যে আমার কত আপনার
এবার সে কথা বোঝালে।
করুণা তোমার কোন্ পথ দিয়ে
কোথা নিয়ে যায় কাহারে!
সহসা দেখিনু নয়ন মেলিয়ে
এনেছ তোমারি দুয়ারে।



![পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পূর্ণকাম-prunokam-কবিতা--1024x536.gif)

![পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পরিণাম-porinam-কবিতা--1024x536.gif)
![জন্মদিনের গান কবিতা । কল্পনা । রবীন্দ্রনাথ ঠাকুর । Jonmodiner Gan 3 জন্মদিনের গান jonmodiner gan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/জন্মদিনের-গান-jonmodiner-gan-কবিতা--1024x536.gif)


![পূরবী কাব্যগ্রন্থের ‘স্বপ্ন’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন swopno [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্বপ্ন-swopno-কবিতা--1024x536.gif)