প্রকারভেদ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ প্রকারভেদ
প্রকারভেদ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
বাবলাশাখারে বলে আম্রশাখা, ভাই,
উনানে পুড়িয়া তুমি কেন হও ছাই?
হায় হায়, সখী, তব ভাগ্য কী কঠোর!
বাবলার শাখা বলে, দুঃখ নাহি মোর।
বাঁচিয়া সফল তুমি, ওগো চূতলতা,
নিজেরে করিয়া ভস্ম মোর সফলতা।

![সন্ধ্যা সঙ্গীত sondha sangeet [ কাব্যগ্রন্থ ]- রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যা সঙ্গীত sondha sangeet [ কাব্যগ্রন্থ ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সন্ধ্যা-সঙ্গীত-sondha-sangeet-কাব্যগ্রন্থ--1024x536.gif)





![ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভুল-bhul-কবিতা--1024x536.gif)