মোহের আশঙ্কা কবিতা -রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ মোহের-আশঙ্কা
মোহের আশঙ্কা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
শিশু পুষ্প আঁখি মেলি হেরিল এ ধরা
শ্যামল, সুন্দর, স্নিগ্ধ, গীতগন্ধভরা–
বিশ্বজগতেরে ডাকি কহিল, হে প্রিয়,
আমি যত কাল থাকি তুমিও থাকিয়ো .