বিফল নিন্দা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ বিফল-নিন্দা
বিফল নিন্দা biphal ninda [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
“তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল’
শুনিয়া নীরবে হাসি কহিল শিমূল,
যতক্ষণ নিন্দা করে, আমি চুপে চুপে
ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে।