আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

প্রকাশবেদনা কবিতা । prokashbedona kobita। মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

প্রকাশবেদনা কবিতা [ prokashbedona kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী  কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ প্রকাশবেদনা

প্রকাশবেদনা কবিতা । prokashbedona kobita। মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আপন প্রাণের গোপন বাসনা

  টুটিয়া দেখাতে চাহি রে–

হৃদয়বেদনা হৃদয়েই থাকে,

  ভাষা থেকে যায় বাহিরে।

শুধু কথার উপরে কথা,

  নিষ্ফল ব্যাকুলতা।

বুঝিতে বোঝাতে দিন চলে যায়,

  ব্যথা থেকে যায় ব্যথা।

মর্মবেদন আপন আবেগে

  স্বর হয়ে কেন ফোটে না?

দীর্ণ হৃদয় আপনি কেন রে

  বাঁশি হয়ে বেজে ওঠে না?

আমি চেয়ে থাকি শুধু মুখে

  ক্রন্দনহারা দুখে–

শিরায় শিরায় হাহাকার কেন

  ধ্বনিয়া উঠে না বুকে?

 

অরণ্য যথা চিরনিশিদিন

  শুধু মর্মর স্বনিছে,

অনন্ত কালের বিজন বিরহ

  সিন্ধুমাঝারে ধ্বনিছে–

যদি ব্যাকুল ব্যথিত প্রাণ

  তেমনি গাহিত গান

চিরজীবনের বাসনা তাহার

  হইত মূর্তিমান!

তীরের মতন পিপাসিত বেগে

  ক্রন্দনধ্বনি ছুটিয়া

হৃদয় হইতে হৃদয়ে পশিত,

  মর্মে রহিত ফুটিয়া।

আজ    মিছে এ কথার মালা,

  মিছে এ অশ্রু ঢালা!

কিছু নেই পোড়া ধরণীমাঝারে

  বোঝাতে মর্মজ্বালা!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত