আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

প্রবাসী কবিতা | probhashi kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

প্রবাসী কবিতাটি [ probhashi kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

প্রবাসী

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ প্রবাসী

 

 

প্রবাসী কবিতা | probhashi kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

          হে প্রবাসী,

         আমি কবি যে বাণীর প্রসাদ-প্রত্যাশী

                   অন্তরতমের ভাষা

              সে করে বহন। ভালোবাসা

         তারি পক্ষে ভর করি নাহি জানে দূর।

                   রক্তের নিঃশব্দ সুর

              সদা চলে নাড়ীতন্তু বেয়ে,

           সেই সুর যে ভাষার শব্দে আছে ছেয়ে

         বাণীর অতীতগামী তাহারি বাণীতে

          ভালোবাসা আপনার গূঢ় রূপ পারে যে জানিতে।

     হে বিষয়ী, হে সংসারী, তোমরা যাহারা

                   আত্মহারা,

         যারা ভালোবাসিবার বিশ্বপথ

    হারায়েছ, হারায়েছ আপন জগৎ,

         রয়েছে আত্মবিরহী গৃহকোণে,

              বিরহের ব্যথা নেই মনে।

 

     আমি কবি পাঠালেম তোমাদের উদ্ভ্রান্ত পরানে

সে ভাষার দৌত্য যাহা হারানো নিজেরে কাছে আনে,

         ভেদ করি মরুকারা

  শুষ্ক চিত্তে নিয়ে আসে বেদনার ধারা।

              বিস্মৃতি দিয়েছে তাহে ঘের

  আজন্মকালের যাহা নিত্যদান চিরসুন্দরের–

         তারে আজ লও ফিরে।

              লক্ষ্মীর মন্দিরে

        আমি আনিয়াছি নিমন্ত্রণ;

জানায়েছি, সেথাকার তোমার আসন

              অন্যমনে তুমি আছ ভুলি।

         জড় অভ্যাসের ধূলি

              আজি নববর্ষে পুণ্যক্ষণে

         যাক উড়ে তোমার নয়নে

দেখা দিক্‌–এ ভুবনে সর্বত্রই কাছে আসিবার

         তোমার আপন অধিকার।

              সুদূরের মিতা,

     মোর কাছে চেয়েছিলে নূতন কবিতা।

              এই লও বুঝে,

     নূতনের স্পর্শমন্ত্র এর ছন্দে পাও যদি খুঁজে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত