আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

নবজাতক কাব্যগ্রন্থের জন্মদিন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর | নবজাতক কাব্যগ্রন্থ

Table of Content

জন্মদিন কবিতা [ jonmodin kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ জন্মদিন

নবজাতক কাব্যগ্রন্থের জন্মদিন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর | নবজাতক কাব্যগ্রন্থ

              তোমরা রচিলে যারে

                   নানা অলংকারে

               তারে তো চিনি নে আমি,

                   চেনেন না মোর অন্তর্যামী

তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা।

         বিধাতার সৃষ্টিসীমা

                   তোমাদের দৃষ্টির বাহিরে।

         কালসমুদ্রের তীরে

                   বিরলে রচেন মূর্তিখানি

         বিচিত্রিত রহস্যের যবনিকা টানি

                   রূপকার আপন নিভৃতে।

                       বাহির হইতে

                   মিলায়ে আলোক অন্ধকার

     কেহ এক দেখে তারে, কেহ দেখে আর।

         খণ্ড খণ্ড রূপ আর ছায়া,

              আর কল্পনার মায়া,

     আর মাঝে মাঝে শূন্য, এই নিয়ে পরিচয় গাঁথে

                   অপরিচয়ের ভূমিকাতে।

 

              সংসারখেলার কক্ষে তাঁর

         যে-খেলেনা রচিলেন মূর্তিকার

     মোরে লয়ে মাটিতে আলোতে,

                   সাদায় কালোতে,

         কে না জানে সে ক্ষণভঙ্গুর

     কালের চাকার নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চুর।

         সে বহিয়া এনেছে যে-দান

     সে করে ক্ষণেকতরে অমরের ভান–

         সহসা মুহূর্তে দেয় ফাঁকি,

                   মুঠি-কয় ধূলি রয় বাকি,

আর থাকে কালরাত্রি সব-চিহ্ন-ধুয়ে-মুছে-ফেলা।

 

         তোমাদের জনতার খেলা

              রচিল যে পুতুলিরে

         সে কি লুব্ধ বিরাট ধূলিরে

              এড়ায়ে আলোতে নিত্য রবে।

         এ কথা কল্পনা কর যবে

                   তখন আমার

              আপন গোপন রূপকার

         হাসেন কি আঁখিকোণে,

                   সে কথাই ভাবি আজ মনে।

Amar Rabindranath Logo

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত