আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

প্রশ্ন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর | নবজাতক কাব্যগ্রন্থ

Table of Content

প্রশ্ন কবিতাটি [ proshno ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ প্র’শ্ন

 

প্রশ্ন কবিতা | proshno kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

 

প্রশ্ন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর | নবজাতক কাব্যগ্রন্থ

চতুর্দিকে বহ্নিবাষ্প শূন্যাকাশে ধায় বহুদূরে,

     কেন্দ্রে তার তারাপুঞ্জ মহাকাল-চক্ররথে ঘুরে।

          কত বেগ, কত তাপ, কত ভার, কত আয়তন,

                   সূক্ষ্ম অঙ্কে করেছে গণন

          পণ্ডিতেরা লক্ষ কোটি ক্রোশ দূর হতে

                        দুর্লক্ষ্য আলোতে।

               আপনার পানে চাই,

          লেশমাত্র পরিচয় নাই।

     এ কি কোনো দৃশ্যাতীত জ্যোতি।

কোন্‌ অজানারে ঘিরি এই অজানার নিত্য গতি।

     বহুযুগে বহুদূরে স্মৃতি আর বিস্মৃতি-বিস্তার,

               যেন বাষ্পপরিবেশ তার

     ইতিহাসে পিণ্ড বাঁধে রূপে রূপান্তরে।

“আমি’ উঠে ঘনাইয়া কেন্দ্র-মাঝে অসংখ্য বৎসরে।

সুখদুঃখ ভালোমন্দ রাগদ্বেষ ভক্তি সখ্য স্নেহ

          এই নিয়ে গড়া তার সত্তাদেহ;

     এরা সব উপাদান ধাক্কা পায়, হয় আবর্তিত,

                   পুঞ্জিত, নর্তিত।

          এরা সত্য কী যে

               বুঝি নাই নিজে।

          বলি তারে মায়া–

যাই বলি শব্দ সেটা, অব্যক্ত অর্থের উপচ্ছায়া।

 

               তার পরে ভাবি,

এ অজ্ঞেয় সৃষ্টি “আমি’ অজ্ঞেয় অদৃশ্যে যাবে নাবি।

     অসীম রহস্য নিয়ে মুহূর্তের নিরর্থকতায়

          লুপ্ত হবে নানারঙা জলবিম্বপ্রায়,

     অসমাপ্ত রেখে যাবে তার শেষকথা

                   আত্মার বারতা।

     তখনো সুদূরে ঐ নক্ষত্রের দূত

ছুটাবে অসংখ্য তার দীপ্ত পরমাণুর বিদ্যুৎ

                   অপার আকাশ-মাঝে,

                        কিছুই জানি না কোন্‌ কাজে।

বাজিতে থাকিবে শূন্যে প্র’শ্নের সুতীব্র আর্তস্বর,

                   ধ্বনিবে না কোনোই উত্তর।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত