আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

রোম্যান্টিক কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । নবজাতক কাব্যগ্রন্থ

Table of Content

রোম্যান্টিক কবিতাটি [ romantic kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

রোম্যান্টিক

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ রোম্যান্টিক

রোম্যান্টিক কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর । নবজাতক কাব্যগ্রন্থ

আমারে বলে যে ওরা রোম্যাণ্টিক।

              সে কথা মানিয়া লই

                   রসতীর্থ-পথের পথিক।

                মোর উত্তরীয়ে

          দুয়ার-বাহিরে তব আসি যবে

                   সুর করে ডাকি আমি ভোরের ভৈরবে।

         বসন্তবনের গন্ধ আনি তুলে

                   রজনীগন্ধার ফুলে

               নিভৃত হাওয়ায় তব ঘরে।

         কবিতা শুনাই মৃদুস্বরে,

                   ছন্দ তাহে থাকে,

                        তার ফাঁকে ফাঁকে

         শিল্প রচে বাক্যের গাঁথুনি–

                        তাই শুনি

                   নেশা লাগে তোমার হাসিতে।

                        আমার বাঁশিতে

                   যখন আলাপ করি মুলতান

         মনের রহস্য নিজ রাগিণীর পায় না সন্ধান।

 

            যে-কল্পলোকের কেন্দ্রে তোমারে বসাই

                   ধূলি-আবরণ তার সযত্নে খসাই–

         আমি নিজে সৃষ্টি করি তারে।

            ফাঁকি দিয়ে বিধাতারে

কারুশালা হতে তাঁর চুরি করে আনি রঙ-রস,

         আনি তাঁরি জাদুর পরশ।

     জানি, তার অনেকটা মায়া,

                        অনেকটা ছায়া।

আমারে শুধাও যবে “এরে কভু বলে বাস্তবিক?’

     আমি বলি, “কখনো না, আমি রোম্যাণ্টিক।’

 

               যেথা ঐ বাস্তব জগৎ

          সেখানে আনাগোনার পথ

              আছে মোর চেনা।

                 সেথাকার দেনা

              শোধ করি–সে নহে কথায় তাহা জানি–

                   তাহার আহ্বান আমি মানি।

দৈন্য সেথা, ব্যাধি সেথা, সেথায় কুশ্রীতা,

              সেথায় রমণী দস্যুভীতা–

     সেথায় উত্তরী ফেলি পরি বর্ম;

                   সেথায় নির্মম কর্ম;

সেথা ত্যাগ, সেথা দুঃখ, সেথা ভেরি বাজুক “মাভৈঃ’;

          শৌখিন বাস্তব যেন সেথা নাহি হই।

                সেথায় সুন্দর যেন ভৈরবের সাথে

                   চলে হাতে-হাতে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত