আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সাড়ে নটা কবিতা | sare nota kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

সাড়ে নটা কবিতাটি [ sare nota kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

সাড়ে ন’টা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ নবজাতক

কবিতার নামঃ সাড়ে ন’টা

 

 

সাড়ে নটা কবিতা | sare nota kobita | নবজাতক কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সাড়ে নটা বেজেছে ঘড়িতে;

         সকালের মৃদু শীতে

     তন্দ্রাবেশে হাওয়া যেন রোদ পোহাইতেছে

         পাহাড়ের উপত্যকা-নিচে

              বনের মাথায়

         সবুজের আমন্ত্রণ-বিছানো পাতায়।

     বৈঠকখানার ঘরের রেড়িয়োতে

              সমুদ্রপারের দেশ হতে

         আকাশে প্লাবন আনে সুরের প্রবাহে,

     বিদেশিনী বিদেশের কণ্ঠে গান গাহে

              বহু যোজনের অন্তরালে।

সব তার লুপ্ত হয়ে মিলেছে কেবল সুরে তালে।

 

         দেহহীন পরিবেশহীন

              গীতস্পর্শ হতেছে বিলীন

                   সমস্ত চেতনা ছেয়ে।

          যে বেলাটি বেয়ে

                   এল তার সাড়া

    সে আমার দেশের সময়-সূত্র-ছাড়া।

একাকিনী, বহি রাগিণীর দীপশিখা

               আসিছে অভিসারিকা

                   সর্বভারহীনা;

  অরূপা সে, অলক্ষিত আলোকে আসীনা।

         গিরিনদীসমুদ্রের মানে নি নিষেধ,

                   করিয়াছে ভেদ

         পথে পথে বিচিত্র ভাষার কলরব,

পদে পদে জন্ম-মৃত্যু বিলাপ-উৎসব।

         রণক্ষেত্রে নিদারুণ হানাহানি,

লক্ষ লক্ষ গৃহকোণে সংসারের তুচ্ছ কানাকানি,

              সমস্ত সংসর্গ তার

         একান্ত করেছে পরিহার।

 

                   বিশ্বহারা

     একখানি নিরাসক্ত সংগীতের ধারা।

         যক্ষের বিরহগাথা মেঘদূত

                   সেও জানি এমনিই অদ্ভুত।

           বাণীমূর্তি সেও একা।

শুধু নামটুকু নিয়ে কবির কোথাও নেই দেখা।

                   তার পাশে চুপ

         সেকালের সংসারের সংখ্যাহীন রূপ।

সেদিনের যে প্রভাতে উজ্জয়িনী ছিল সমুজ্জ্বল

                   জীবনে উচ্ছল

         ওর মাঝে তার কোনো আলো পড়ে নাই।

রাজার প্রতাপ সেও ওর ছন্দে সম্পূর্ণ বৃথাই।

            যুগ যুগ হয়ে এল পার

কালের বিপ্লব বেয়ে, কোনো চিহ্ন আনে নাই তার।

         বিপুল বিশ্বের মুখরতা

উহার শ্লোকের পটে স্তব্ধ করে দিল সব কথা।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত