প্রাচীন ভারত কবিতাটি [prachin bharat kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ প্রাচীন ভারত
প্রাচীন ভারত কবিতা । prachin bharat kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
দিকে দিকে দেখা যায় বিদর্ভ, বিরাট,
অযোধ্যা, পাঞ্চাল, কাঞ্চী উদ্ধতললাট
স্পর্ধিছে অম্বরতল অপাঙ্গ-ইঙ্গিতে,
অশ্বের হ্রেষায় আর হস্তীর বৃংহিতে,
অসির ঝঞ্ঝনা আর ধনুর টংকারে,
বীণার সংগীত আর নূপুরঝংকারে,
বন্দীর বন্দনারবে, উৎসব-উচ্ছ্বাসে,
উন্নাদ শঙ্খের গর্জে, বিজয়-উল্লাসে,
রথের ঘর্ঘরমন্দ্রে, পথের কল্লোলে
নিয়ত ধ্বনিত ধ্মাত কর্মকলরোলে।
ব্রাহ্মণের তপোবন অদূরে তাহার,
নির্বাক্ গম্ভীর শান্ত সংযত উদার।
হেথা মত্ত স্ফীতস্ফূর্ত ক্ষত্রিয়গরিমা,
হোথা স্তব্ধ মহামৌন ব্রাহ্মণমহিমা।


![ময়ূরের দৃষ্টি কবিতা [ আকাশ প্রদীপ কাব্যগ্রন্থ ] -রবীন্দ্রনাথ ঠাকুর [ Moyurer drishti kobita by Rabindranath Tagore ] ময়ূরের দৃষ্টি কবিতা [ আকাশ প্রদীপ কাব্যগ্রন্থ ] -রবীন্দ্রনাথ ঠাকুর [ Moyurer drishti kobita by Rabindranath Tagore ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ময়ূরের-দৃষ্টি-কবিতা-1024x536.gif)





![সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সজনি-সজনি-রাধিকালো-sajani-sajani-radhika-lo-কবিতা--1024x536.gif)
![হতভাগ্যের গান hotobhagyer gan [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর হতভাগ্যের গান hotobhagyer gan [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হতভাগ্যের-গান-hotobhagyer-gan-কবিতা--1024x536.gif)