আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মার্জনা marjona [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মার্জনা marjona [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ মার্জনা

মার্জনা marjona [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো          প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি

   মোরে     দয়া করে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।

ভীরু    পাখির মতন তব পিঞ্জরে এসেছি,

   ওগো,     তাই ব’লে দ্বার কোরো না রুদ্ধ কোরো না

মোর    যাহা-কিছু ছিল কিছুই পারি নি রাখিতে,

মোর    উতলা হৃদয় তিলেক পারি নি ঢাকিতে,

সখা,    তুমি রাখো ঢাকো, তুমি করো মোরে করুণা–

   ওগো,     আপনার গুণে অবলারে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।

ওগো          প্রিয়তম, যদি নাহি পার ভালোবাসিতে

   তবু     ভালোবাসা কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।

তব     দুটি আঁখিকোণ ভরি দুটি কণা হাসিতে

   এই     অসহায়া-পানে চেয়ো না, বন্ধু, চেয়ো না।

আমি    সম্বরি বাস ফিরে যাব দ্রুতচরণে,

আমি    চকিত শরমে লুকাব আঁধার মরণে,

আমি    দু-হাতে ঢাকিব নগ্নহৃদয়বেদনা–

   ওগো     প্রিয়তম, তুমি অভাগীরে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।

ওগো    প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া

   মোর     সুখরাশি কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।

যবে          সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া

   তুমি     দূর হতে বসি হেসো না গো সখা, হেসো না।

যবে     রানীর মতন বসিব রতন-আসনে,

যবে     বাঁধিব তোমারে নিবিড় প্রণয়শাসনে,

যবে     দেবীর মতন পুরাব তোমার বাসনা–

   ওগো     তখন, হে নাথ, গরবীরে কোরো মা-র্জনা কোরো মা-র্জনা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত