আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মদনভম্মের পর modonbhoshmer por [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মদনভম্মের পর modonbhoshmer por [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরোনামঃ মদনভম্মের পর

মদনভম্মের পর modonbhoshmer por [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

পঞ্চশরে দগ্ধ করে করেছ একি সন্ন্যাসী,

   বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে!

ব্যাকুলতর বেদনা তার বাতাসে উঠে নিশ্বাসি,

        অশ্রু তার আকাশে পড়ে গড়ায়ে।

ভরিয়া উঠে নিখিল ভব  রতিবিলাপ-সংগীতে,

        সকল দিক কাঁদিয়া উঠে আপনি।

ফাগুন মাসে নিমেষ-মাঝে না জানি কার ইঙ্গিতে

        শিহরি উঠি মুরছি পড়ে অবনী।

আজিকে তাই বুঝিতে নারি কিসের বাজে যন্ত্রণা

        হৃদয়বীণাযন্ত্রে মহা পুলকে!

তরুণী বসি ভাবিয়া মরে কী দেয় তারে মন্ত্রণা

        মিলিয়া সবে দ্যুলোকে আর ভূলোকে

কী কথা উঠে মর্মরিয়া বকুলতরুপল্লবে,

        ভ্রমর উঠে গুঞ্জরিয়া কী ভাষা!

ঊর্ধ্বমুখে সূর্যমুখী স্মরিছে কোন্‌ বল্লভে,

        নির্ঝরিণী বহিছে কোন্‌ পিপাসা!

বসন কার দেখিতে পাই জ্যোৎস্নালোকে লুণ্ঠিত

        নয়ন কার নীরব নীল গগনে!

বদন কার দেখিতে পাই কিরণে অবগুণ্ঠিত,

        চরণ কার কোমল তৃণশয়নে!

পরশ কার পুষ্পবাসে পরান মন উল্লাসি

        হৃদয়ে উঠে লতার মতো জড়ায়ে!

পঞ্চশরে ভস্ম করে করেছ একি সন্ন্যাসী,

        বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত