আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

চিরকাল একি লীলা গো chirokal eki lila go [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

চিরকাল একি লীলা গো chirokal eki lila go [ কবি-তা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবি-তার শিরোনামঃ চিরকাল একি লীলা গো

চিরকাল একি লীলা গো chirokal eki lila go [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

চির-কাল একি লীলা গো–

     অনন্ত কলরোল।

অশ্রুত কোন্‌ গানের ছন্দে

     অদ্ভুত এই দোল।

     দুলিছ গো, দোলা দিতেছ।

পলকে আলোকে তুলিছ, পলকে

     আঁধারে টানিয়া নিতেছ।

     সমুখে যখন আসি

     তখন পুলকে হাসি,

পশ্চাতে যবে ফিরে যায় দোলা

      ভয়ে আঁখিজলে ভাসি।

সমুখে যেমন পিছেও তেমন,

      মিছে করি মোরা গোল।

চিরকাল একই লীলা গো–

      অনন্ত কলরোল।

ডান হাত হতে বাম হাতে লও,

      বাম হাত হতে ডানে।

নিজধন তুমি নিজেই হরিয়া

      কী যে কর কে বা জানে।

      কোথা বসে আছ একেলা–

সব রবিশশী কুড়ায়ে লইয়া

      তালে তালে কর এ খেলা।

      খুলে দাও ক্ষণতরে,

      ঢাকা দাও ক্ষণপরে–

মোরা কেঁদে ভাবি, আমারি কী ধন

      কে লইল বুঝি হ’রে!

দেওয়া-নেওয়া তব সকলি সমান

      সে কথাটি কে বা জানে।

ডান হাত হতে বাম হাতে লও,

      বাম হাত হতে ডানে।

এইমতো চলে চির কাল গো

      শুধু যাওয়া, শুধু আসা।

চির দিনরাত আপনার সাথ

      আপনি খেলিছ পাশা।

      আছে তো যেমন যা ছিল–

হারায় নি কিছু, ফুরায় নি কিছু

      যে মরিল যে বা বাঁচিল।

      বহি সব সুখদুখ

      এ ভুবন হাসিমুখ,

তোমারি খেলার আনন্দে তার

      ভরিয়া উঠেছে বুক।

আছে সেই আলো, আছে সেই গান,

      আছে সেই ভালোবাসা।

এইমতো চলে চির কাল গো

      শুধু যাওয়া, শুধু আসা।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত