প্রাণ চায় চক্ষু না চায় – রবীন্দ্র সঙ্গীতটি ভৈরবী-বাউল রাগে বাঁধা। গানটির তাল: ত্রিতাল, রচনাকাল (বঙ্গাব্দ): ১৩২১, রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯১৪। গানটি “প্রেম” পর্যায়ের একটি গান। শিল্প ও সংস্কৃতি গুরুকুলের “আমার রবীন্দ্রনাথ” উদ্যোগে গানটি রেকর্ড করেছেন “ছায়া কর্মকার”।
প্রাণ চায় চক্ষু না চায়
প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি।
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী!
মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা
মিলনসমুদ্রবেলায় চির- বিচ্ছেদজর্জর মজ্জা॥
“প্রাণ চায় চক্ষু না চায়” কভার ঃ






![প্রায়শ্চিত্ত ছোটগল্প [ গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর - Prayoshchitto Chotogolpo by Rabindranath Tagore 3 প্রায়শ্চিত্ত ছোটগল্প [ Prayoshchitto Chotogolpo ] গল্পগুচ্ছ – রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2023/12/প্রায়শ্চিত্ত-ছোটগল্প-1024x536.jpg)
![পয়লা নম্বর ছোটগল্প - রবীন্দ্রনাথ ঠাকুর [ গল্পগুচ্ছ ] - Poyla Nombor Chotogolpo by Rabindranath Tagore 4 পয়লা নম্বর ছোটগল্প - রবীন্দ্রনাথ ঠাকুর [ গল্পগুচ্ছ ] - Poyla Nombor Chotogolpo](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/03/পয়লা-নম্বর-ছোটগল্প-1024x655.gif)


![ভোলা bhola [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর ভোলা bhola [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভোলা-bhola-কবিতা--1024x536.gif)