ওরে, কী শুনেছিস ঘুমের , প্রেম ১৪৫ | Ore ki shunechis ghumer রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।
ওরে, কী শুনেছিস ঘুমের , প্রেম ১৪৫ | Ore ki shunechis ghumer
রাগ: ছায়ানট
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ মাঘ, ১৩৩৩
ওরে, কী শুনেছিস ঘুমের:
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে, তোর নয়ন এল জলে ভরে॥
এত দিনে তোমায় বুঝি আঁধার ঘরে পেল খুঁজি–
পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তোরে॥
তোর দুখের শিখায় জ্বাল্ রে প্রদীপ জ্বাল্ রে।
তোর সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন জীবন মরণ একটি ধারায় তার চরণে আপনা হারায়,
সেই পরশে মোহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডোরে॥
রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত।

![পাড়ায় আছে ক্লাব paray achhe klab [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পাড়ায় আছে ক্লাব paray achhe klab [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পাড়ায়-আছে-ক্লাব-paray-achhe-klab-কবিতা--1024x536.gif)





![পবিত্র প্রেম pobitro prem [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পবিত্র প্রেম pobitro prem [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পবিত্র-প্রেম-pobitro-prem-কবিতা--1024x536.gif)

![কল্পনা [ ১৯৫২ ] kolpona 1952 [ কাব্যগ্রন্থ ] -রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা [ ১৯৫২ ] kolpona 1952 [ কাব্যগ্রন্থ ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কল্পনা-১৯৫২--1024x536.gif)