আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বঙ্গ ভূমির প্রতি কবিতা। bangabhumir prati kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বঙ্গ ভূমির প্রতি  কবিতা [ bangabhumir prati kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কড়ি ও কোমল-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ কড়ি ও কোমল

কবিতার নামঃ বঙ্গ ভূমির প্রতি

বঙ্গ ভূমির প্রতি bangabhumir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

কেন    চেয়ে আছ, গো মা, মুখপানে!

এরা    চাহে না তোমারে চাহে না যে,

         আপন মায়েরে নাহি জানে।

এরা    তোমায় কিছু দেবে না, দেবে না–

         মিথ্যা কহে শুধু কত কী ভানে।

তুমি তো দিতেছ মা, যা আছে তোমারি–

স্বর্ণশস্য তব,জাহ্নবীবারি,

জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী।

এরা কী দেবে তোরে, কিছু না, কিছু না–

 

       মিথ্যা কবে শুধু হীন পরানে!

মনের বেদনা রাখো মা মনে,

নয়নবারি নিবারো নয়নে,

মুখ লুকাও মা, ধূলিশয়নে–

       ভুলে থাকো যত হীন সন্তানে।

শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি

দেখো কাটে কি না দীর্ঘ রজনী,

দুঃখ জানায়ে কী হবে  জননী,

       নির্মম চেতনহীন পাষাণে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত