আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মরীচিকা কবিতা চিত্রা । morichika Kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মরীচিকা কবিতা চিত্রা [morichika kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা–কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা

কবিতার নামঃ মরীচিকা

মরীচিকা কবিতা চিত্রা। morichika Kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কেন আসিতেছ মুগ্ধ মোর পানে ধেয়ে

ওগো দিক্‌ভ্রান্ত পান্থ, তৃষার্ত নয়ানে

লুব্ধ বেগে। আমি যে তৃষিত তোমা চেয়ে!

আমি চিরদিন থাকি এ মরুশয়ানে

সঙ্গীহারা। এ তো নহে পিপাসার জল,

এ তো নহে নিকুঞ্জের ছায়া, পক্ব ফল

মধুরসে ভরা, এ তো নহে উৎসধারে

সিঞ্চিত সরস স্নিগ্ধ নবীন শাদ্বল

নয়ননন্দন শ্যাম। পল্লবমাঝারে

কোথায় বিহঙ্গ কোথা মধুকরদল।

শুধু জেনো, একখানি বহ্নিসম-শিখা

তপ্ত বাসনার তুলি আমার সম্বল–

অনন্ত পিপাসাপটে এ কেবল লিখা

চিরতৃষার্তের স্বপ্নমায়ামরী-চিকা।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত