বাদর বরখন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ বাদর-বরখন
বাদর বরখন bador borkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
বাদর-বরখন, নীরদ গরজন,
বিজুলী চমকন ঘাের,
উপেখই কৈছে, আও তু কুঞ্জে
নিতি নিতি মাধব মাের।
ঘন ঘন চপলা চমকয় যৰ পহু
বজর পাত যব হােয়,
তুঁহুঁক বাত তব সমরয়ি প্রিয়তম
ডর অতি লাগত মােয়।
অঙ্গ-বসন তব ভীখত মাধব,
বারি বিরাম না মানে;
নিষ্ঠুর শ্রাবণ ঘন ঘন তীখন
মুঝ হৃদয়ে শর হানে।
বইস বইস পহু পুষ্প-শেজপর
পদযুগ দেহ পসারি,
সিক্ত চরণ তব মােছব যতনে
কুন্তলভার উঘারি।
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর
রাখ বক্ষপর মাের,
তনু তব ঘেরব পুলকিত পরশে
বাহু মৃণালক ডাের।
ভানু কহে বৃকভানুনন্দিনী
প্রেমসিন্ধু মম কালা
তুঁহুঁক মিলনরসপানপিপাসিত
সব কছু সহবে জ্বালা।

![পাখির ভোজ pakhir bhoj [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর পাখির ভোজ pakhir bhoj [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পাখির-ভোজ-pakhir-bhoj-কবিতা--1024x536.gif)


![বাদর বরখন bador borkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 বাদর বরখন bador borkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাদর-বরখন-bador-borkhon-কবিতা--1024x536.gif)

![সখিরে পিরীত বুঝবে কে sokhire pirit bujhbe ke [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 সখিরে পিরীত বুঝবে কে sokhire pirit bujhbe ke [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সখিরে-পিরীত-বুঝবে-কে-sokhire-pirit-bujhbe-ke-কবিতা--1024x536.gif)
![ভগ্নহৃদয় ঊনত্রিংশ সর্গ bhagno hriday unotrish sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভগ্নহৃদয় ঊনত্রিংশ সর্গ bhagno hriday unotrish sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-ঊনত্রিংশ-সর্গ-bhagno-hriday-unotrish-sorgo-কবিতা--1024x536.gif)


