আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বাদল দিনের প্রথম ফুল [ গীতবিতান / প্রকৃতি পর্যায় / ৫৭ ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বাদল দিনের প্রথম ফুল, করেছ দান।

গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

পর্ব : প্রকৃতি

রাগ: মল্লার

তাল: দাদরা [ আবর্তন : ২ ]

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ শ্রাবণ, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ জুলাই, ১৯৩৯

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

 

বাদল দিনের প্রথম ফুল লিরিক্স [ Badal diner pratham kadam phul lyrics ]

 

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥

মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥

আজ এনে দিলে, হয়তো দিবে না কাল–
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥

 

আমাদের করা রবীন্দ্রনাথের গানের তালিকা

আমার রবীন্দ্রনাথ চ্যানেলের জন্য গেয়েছেন “পুজা কর্মকার”:

 

Share

ফিচার ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুন করে দেখা, জানা ও বোঝার একটি বিশেষ আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর ফিচার ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের জীবন, সাহিত্য, সংগীত, দর্শন, শিক্ষা, সমাজভাবনা, রাজনীতি, শিল্পচেতনা ও সমকালকে ঘিরে প্রকাশিত হবে বিশ্লেষণধর্মী ফিচার, প্রবন্ধ, স্মৃতিচিত্র, সাক্ষাৎকার, গবেষণাভিত্তিক লেখা ও নানা বিশেষ আয়োজন।রবীন্দ্রনাথের সৃষ্টিকে তাঁর সময়, সমাজ ও বিশ্বপরিসরের সঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি তাঁর চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতাও অনুসন্ধান করবে এই ডেস্ক। কবিতা ও গানের পরিচিত পাঠের বাইরে তাঁর অজানা দিক, সৃষ্টির নেপথ্যের গল্প, মানুষ রবীন্দ্রনাথের জীবন ও তাঁর বহুমাত্রিক উত্তরাধিকারকে পাঠকের সামনে তুলে ধরাই ‘ফিচার ডেস্ক’-এর অন্যতম লক্ষ্য।রবীন্দ্রনাথকে শুধু পড়া নয়—তাঁকে জানা, তাঁর সময়কে বোঝা এবং তাঁর ভাবনার সঙ্গে আজকের সময়ের সংযোগ খোঁজাই আমাদের এই আয়োজন।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত