আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বিদায় কবিতা চৈতালী। biday kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বিদায় কবিতা চৈতালী [ biday kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ বিদায়

বিদায় কবিতা চৈতালী। biday kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায়

বিদায় দেহো, ক্ষম আমায় ভাই।

  কাজের পথে আমি তো আর নাই।

       এগিয়ে সবে যাও-না দলে দলে,

       জয়মাল্য লও-না তুলি গলে,

       আমি এখন বনচ্ছায়াতলে

            অলক্ষিতে পিছিয়ে যেতে চাই।

            তোমরা মোরে ডাক দিয়ো না ভাই।

  অনেক দূরে এলেম সাথে সাথে,

  চলেছিলেম সবাই হাতে হাতে।

       এইখানেতে  দুটি পথের মোড়ে

       হিয়া আমার উঠল কেমন করে

       জানি নে কোন্‌ ফুলের গন্ধ-ঘোরে

            সৃষ্টিছাড়া ব্যাকুল বেদনাতে।

            আর তো চলা হয় না সাথে সাথে।

  তোমরা আজি ছুটেছ যার পাছে

  সে-সব মিছে হয়েছে মোর কাছে–

       রত্ন খোঁজা, রাজ্য ভাঙা-গড়া,

       মতের লাগি দেশ-বিদেশে লড়া,

       আলবালে জলসেচন করা

            উচ্চশাখা স্বর্ণচাঁপার গাছে।

            পারি নে আর চলতে সবার পাছে।

  আকাশ ছেয়ে মন-ভোলানো হাসি

  আমার প্রাণে বাজালো আজ বাঁশি।

       লাগল আলস পথে চলার মাঝে,

       হঠাৎ বাধা পড়ল সকল কাজে,

               একটি কথা পরান জুড়ে বাজে

            “ভালোবাসি, হায় রে ভালোবাসি’–

            সবার বড়ো হৃদয়-হরা হাসি।

  তোমরা তবে বি-দায় দেহো মোরে–

  অকাজ আমি নিয়েছি সাধ করে।

       মেঘের পথের পথিক আমি আজি

       হাওয়ার মুখে চলে যেতেই রাজি,

       অকূল-ভাসা তরীর আমি মাঝি

            বেড়াই ঘুরে অকারণের ঘোরে।

            তোমরা সবে বি-দায় দেহো মোরে।

বিদায় কবিতা চৈতালী। biday kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত