আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মুক্তি কবিতা সোনার তরী। mukti Kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মুক্তি কবিতা সোনার তরী [ mukti kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী–কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ সোনার তরী

কবিতার নামঃ মুক্তি

মুক্তি কবিতা সোনার তরী। mukti Kobita | সোনার তরী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তি

চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি,

বিমুখ হইয়া সর্ব জগতের পানে,

শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিরে ধরি

মু-ক্তি-আশে সন্তরিব কোথায় কে জানে!

পার্শ্ব দিয়ে ভেসে যাবে বিশ্বমহাতরী

অম্বর আকুল করি যাত্রীদের গানে,

শুভ্র কিরণের পালে দশ দিক ভরি’,

বিচিত্র সৌন্দর্যে পূর্ণ অসংখ্য পরানে।

ধীরে ধীরে চলে যাবে দূর হতে দূরে

অখিল ক্রন্দন-হাসি আঁধার-আলোক,

বহে যাবে শূন্যপথে সকরুণ সুরে

অনন্ত-জগৎ-ভরা যত দুঃখশোক।

বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে

আমি একা বসে রব মু-ক্তি-সমাধিতে?

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত