আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মেঘমালা কবিতা | meghmala kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মেঘমালা কবিতাটি [ meghmala-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

মেঘমালা meghmala

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ মেঘমালা meghmala

 

মেঘমালা কবিতা | meghmala kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আসে অবগুণ্ঠিতা প্রভাতের অরুণ দুকূলে

                   শৈলতটমূলে,

               আত্মদান অর্ঘ্য আনে পায়।

                   তপস্বীর ধ্যানে ভেঙে যায়,

               গিরিরাজ কঠোরতা যায় ভুলি,

          চরণের প্রান্ত হতে বক্ষে লয় তুলি

                   সজল তরুণ মেঘমালা।

          কল্যাণে ভরিয়া উঠে মিলনের পালা।

                   অচলে চঞ্চলে লীলা,

                   সুকঠিন শিলা

                   মত্ত হয় রসে।

          উদার দাক্ষিণ্য তার বিগলিত নির্ঝরে বরষে,

                   গায় কলোচ্ছল গান।

               সে দাক্ষিণ্য গোপনের দান

                   এ মেঘমালারই।

                             এ বর্ষণ তারই

                   পর্বতের বাণী হয়ে উঠে জেগে–

                             নৃত্যবন্যাবেগে

                                      বাধাবিঘ্ন চূর্ণ ক’রে

                   তরঙ্গের নৃত্যসাথে যুক্ত হয় অনন্ত সাগরে।

                                      নির্মমের তপস্যা টুটিয়া

                                           চলিল ছুটিয়া

                                      দেশে দেশে প্রাণের প্রবাহ,

                                           জয়ের উৎসাহ–

                                      শ্যামলের মঙ্গল-উৎসবে

                   আকাশে বাজিল বীণা অনাহত রবে।

                                      লঘুসুকুমার স্পর্শ ধীরে ধীরে

                   রুদ্রসন্ন্যাসীর স্তব্ধ নিরুদ্ধ শক্তিরে

                                      দিল ছাড়া; সৌন্দর্যের বীর্যবলে

                   স্বর্গেরে করিয়া জয় মুক্ত করি দিল ধরাতলে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত