শেষ কথা কবিতা [ shesh kotha kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ কড়ি ও কোমল
কবিতার নামঃ শেষ-কথা
শেষ কথা কবিতা । shesh kotha kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
মনে হয় কী একটি শেষ-কথা আছে,
সে কথা হইলে বলা সব বলা হয়।
কল্পনা কাঁদিয়া ফিরে তারি পাছে পাছে,
তারি তরে চেয়ে আছে সমস্ত হৃদয়।
শত গান উঠিতেছে তারি অন্বেষণে,
পাখির মতন ধায় চরাচরময়।
শত গান ম’রে গিয়ে, নূতন জীবনে
একটি কথায় চাহে হইতে বিলয়।
সে কথা হইলে বলা নীরব বাঁশরি,
আর বাজাব না বীণা চিরদিন-তরে।
সে কথা শুনিতে সবে আছে আশা করি,
মানব এখনো তাই ফিরিছে না ঘরে।
সে কথায় আপনারে পাইব জানিতে,
আপনি কৃতার্থ হব আপন বাণীতে।








![শৈশব সঙ্গীত কাব্যগ্রন্থের কামিনী ফুল কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর কামিনী ফুল kamini phul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কামিনী-ফুল-kamini-phul-কবিতা--1024x536.gif)

![পত্র ১ potro 1 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর পত্র ১ potro 1 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পত্র-১-potro-1-কবিতা--1024x536.gif)
