সৌন্দর্যের-সংযম
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ সৌন্দর্যের-সংযম
সৌন্দর্যের সংযম soundarjer songjom [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
নর কহে, বীর মোরা যাহা ইচ্ছা করি।
নারী কহে জিহ্বা কাটি, শুনে লাজে মরি!
পদে পদে বাধা তব, কহে তারে নর।
কবি কহে, তাই নারী হয়েছে সুন্দর।