স্মৃতি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ স্মৃ’তি
স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ওই দেহ-পানে চেয়ে পড়ে মোর মনে
যেন কত শত পূর্বজনমের স্মৃ’তি।
সহস্র হারানো সুখ আছে ও নয়নে,
জন্ম-জন্মান্তের যেন বসন্তের গীতি।
যেন গো আমারি তুমি আত্মবিস্মরণ,
অনন্ত কালের মোর সুখ দুঃখ শোক,
কত নব জগতের কুসুমকানন,
কত নব আকাশের চাঁদের আলোক।
কত দিবসের তুমি বিরহের ব্যথা,
কত রজনীর তুমি প্রণয়ের লাজ,
সেই হাসি সেই অশ্রু সেই সব কথা
মধুর মুরতি ধরি দেখা দিল আজ।
তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন
জীবন সুদূরে যেন হতেছে বিলীন।

![আজ শরতের আলোয় aj shoroter aloy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আজ শরতের আলোয় aj shoroter aloy [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আজ-শরতের-আলোয়-aj-shoroter-aloy-কবিতা--1024x536.gif)
![মানবহৃদয়ের বাসনা manab hridayer basona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর মানবহৃদয়ের বাসনা manab hridayer basona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মানবহৃদয়ের-বাসনা-manab-hridayer-basona-কবিতা--1024x536.gif)

![স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্মৃতি-smriti-কবিতা-1-1-1024x536.gif)

![ভগ্নহৃদয় প্রথম সর্গ bhagno hriday prothom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভগ্নহৃদয় প্রথম সর্গ bhagno hriday prothom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-প্রথম-সর্গ-bhagno-hriday-prothom-sorgo-কবিতা--1024x536.gif)
![তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/তনু-tonu-কবিতা--1024x536.gif)


